Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার্তা

লাল শাড়ি ও ট্র্যাডিশনাল লুকে অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা থেকে অনেকটা দূরে চলে গেছেন। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের ফিতা কাটায়। যদিও দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। সেখানে দেখা যায়, তার রূপের ঝলক। অভিনেত্রীর রূপ আর ফ্যাশনের জাদুতে তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি। 

সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের ছবি বেশ নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। যেখানে একাধিক পোজে, ভিন্ন ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও দিয়েছেন।

সেখানে অপু বিশ্বাসকে দেখা গেছে, লাল শাড়ি ও ট্র্যাডিশনাল লুকে। লাল রঙের ভারি কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন। সঙ্গে ভারি সোনার অলঙ্কার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল, যা তাকে এক রাজকীয় লুক এনে দিয়েছে। সেই ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন—বেহুলা-লক্ষীন্দর। সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলঙ্কারই যথেষ্ট।

অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার প্রশংসা করে বলেছেন। এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম