Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে নামছেন চিত্রনায়িকা বর্ষা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে নামছেন চিত্রনায়িকা বর্ষা!

আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা ও তার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

Advertisement

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিরতি নেবেন। এবার জানা গেল, এই অভিনেত্রীর রাজনীতিতে আসার ইচ্ছার কথা। সম্প্রতি বিষয়টি এই অভিনেত্রীর স্বামী ও ঢালিউডের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল নিজেই মুখ খুলেছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল এসব কথা জানান। 

তিনি বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েই রাজনীতি করতে হয়। 

আরও পড়ুন
ভাল্লাগছে না আমার!

রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই দম্পতি। এ সময় সৎ রাজনীতিবিদের উদাহরণে এনসিপি’র হাসনাত আব্দুল্লাহর কথা বলেন অনন্ত জলিল। 

তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’

প্রসঙ্গত, এর আগেও অনন্ত জলিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান তিনি। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম