Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয়ের ছেলে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

যে কারণে বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয়ের ছেলে

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

Advertisement

ছেলে আরাভের সঙ্গে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। নানা সময় ছেলেকে ঘিরে নানান মজার স্মৃতি শেয়ার করে নিতেও দেখা যায় এ অভিনেতাকে। সম্প্রতি নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একটি চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তিনি বলেন, তার ছেলে আরভ একসময় জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানকে দেখলেই ভয় পেত। এমনকি তাকে দেখলেই সামনে থেকে পালিয়ে যেত।

এর আগে ২০০৭ সালে বিদ্যা বালানের 'ভুলভুলাইয়া' সিনেমাটি মুক্তি পায়। সেই সিনেমায় অভিনেত্রীর ‘মঞ্জুলিকা’ চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। একইভাবে আরাভের মনেও তৈরি হয়েছিল ভয়। অক্ষয় কুমার বলেন, 'ভুলভুলাইয়া' সিনেমাটি দেখার পর থেকেই আরভ বিদ্যাকে ‘মঞ্জুলিকা’ হিসেবেই কল্পনা করত। ফলে তিনি যখনই তাদের বাসায় আসতেন, আরভ তার সামনে যেতে চাইত না—এমনকি তার চোখের দিকেও তাকাত না বলে জানিয়েছেন তিনি।

'বিষয়টি নিয়ে ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন অক্ষয়। অনেক বুঝিয়েছেন। কিন্তু পর্দার চরিত্র আর বাস্তব জীবনের মানুষ এক নয়; বিদ্যা বালান কোনো ভয়ঙ্কর চরিত্র নন, বরং একজন স্বাভাবিক মানুষ। তবে তাতেও খুব একটা কাজ হয়নি'— বলেন অক্ষয় কুমার।

অভিনেতা বলেন, প্রায় ছয় বছর ধরে এই ভয় কাটেনি আরভের মনে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে ওঠে সে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম