Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রিয়াংকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, যা বললেন পরিচালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

প্রিয়াংকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, যা বললেন পরিচালক

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবি: সংগৃহীত

Advertisement

একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ‘আন্দাজ’, ‘অ্যায়তরাজ’, ‘ওয়াক্ত’সহ বেশ কয়েকটি সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি অক্ষয় ও প্রিয়াংকার সম্পর্কের গুঞ্জন নিয়ে কথা বলেছেন পরিচালক সুনীল দর্শন।

২০০৫ সালে 'বরসাত’ সিনেমার সময় থেকেই মূল সমস্যা তৈরি হয় অক্ষয় ও প্রিয়াংকার। সেই সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াংকা, বিপাশা বসু ও ববি দেওল। পরিচালক ছিলেন সুনীল দর্শন। কিন্তু প্রথমে নায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের। সিনেমার অর্ধেক কাজও শেষ— এমনকি একটি পুরো গানের শুটিংও শেষ। সেই সময় প্রিয়াংকার সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রভাব পড়তে থাকে অক্ষয়ের ব্যক্তিগত জীবনে।

আর সে কারণেই পরিচালকের কাছে অনুরোধ নিয়ে আসেন খিলাড়ি কুমার। শুটিং অনেকটা হয়ে যাওয়ার পর তিনি সিনেমা থেকে বেরিয়ে যেতে চান। সম্পর্কের গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়ে যে, অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও বিরক্ত হতে শুরু করেন। ফলে বাধ্য হয়ে সিনেমা থেকে বেরিয়ে যান তিনি। সেই জায়গায় নতুন করে শুটিং শুরু করেন ববি দেওল।

এই গুঞ্জনের দায় কার নেওয়া উচিত ছিল? এ প্রসঙ্গে সুনীল দর্শন বলেন, বিবাহিত হওয়ায় এখানে অক্ষয়েরই দায় নেওয়া উচিত ছিল। প্রিয়াংকাকে তিনি দোষ দেন না। তাই ‘বরসাত’ সিনেমা থেকে অক্ষয়কে চলে যেতে দিয়েছিলেন এবং প্রিয়াংকার সঙ্গে কাজ চালিয়ে গিয়েছিলেন। এরপর থেকে প্রিয়াংকা ও অক্ষয় আর একসঙ্গে জুটি বাঁধেননি। তাদের জুটি মানুষের পছন্দ ছিল একসময়। আজও তাদের রসায়ন নিয়ে আলোচনা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম