Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আজ ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের প্রিন্স, থাকছে আপডেট ভার্সন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

আজ ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের প্রিন্স, থাকছে আপডেট ভার্সন

ঢালিউড অভিনেতা শাকিব খান। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেতা শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতালিতে শুরু হচ্ছে ‘প্রিন্স’-এর আপডেট ভার্সন। ভেনিস ও রোম শহরে দুটি সিনেমা হলে এ সিনেমাটি প্রদর্শন করা হবে। ইতালি প্রবাসী বাঙালিদের জন্য আজ শনিবার (১৮ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) দুটি হলে প্রদর্শন করা হবে। সামাজিক মাধ্যমে এমন কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। 

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস আরও জানিয়েছে, কারিগরি ত্রুটিমুক্ত করতে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল, উন্নত সংস্করণে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগত কেন্দ্র করে নির্মিত হয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী করেছেন শাকিব খান। একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা যাবে তাকে। কিং খানের সঙ্গে এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। 

এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক তারকা। ইতালিতে এ প্রদর্শনী শুরুর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সবকটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম