Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার পর ম্রুণালের প্রেমে ধানুশ, মুখ খুললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

ঐশ্বরিয়ার পর ম্রুণালের প্রেমে ধানুশ, মুখ খুললেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার পর ম্রুণালের প্রেমে ধানুশ। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৪ সালের নভেম্বর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ের ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়। এরপরই চারদিকে ম্রুণাল ঠাকুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও গেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া বিয়ের ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্রুণাল-ধানুশ তবু চুপ। 

ধানুশের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের পিঁড়িতে বসছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে। বছরের শুরুতে বিনোদন দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছিল— অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাকি বিয়ে দক্ষিণী জনপ্রিয় তারকা ধানুশের সঙ্গে। যদিও এতদিন ধানুশকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেমজীবন নিয়ে কথা বললেন ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, তার কাজেই তার পরিচয় পাওয়া যাবে। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না তিনি। শুধু তা-ই নয়, তিনি চান না কার সঙ্গে প্রেম করবেন সেটি নিয়ে চর্চা হোক।

খুব শিগগির মুক্তি পাবে ম্রুণাল ঠাকুর অভিনীত সিনেমা ‘ডাকাইত’। এর সিনেমার প্রচার চলাকালে অভিনেত্রী বলেন, আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার কাছে প্রেমের জন্য কোনো সময় নেই। প্রচার শেষ হলেও পায়ের একটা অস্ত্রোপচার করতে হবে। লিগামেন্টে যে সমস্যা হয়েছে, সেটি ঠিক করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম