Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে

লিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। একটা  না একটা বিতর্ক লেগেই আছে। সেই ক্যারিয়ারের শুরু থেকে বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন তিনি।  এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন লেগেই থাকে। 

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন পুনম পান্ডে। সম্প্রতি টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনার জেরে পারিবারিক অশান্তি ও বাবার হাতে চড় খাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এ অভিনেত্রী। 

শুধু তাই নয়, ২০২৪ সালেও একটি নাটক করেন পুনম পান্ডে। নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরে অভিনেত্রী দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন নাটক করেছিলেন। তবে তার এ কর্মকাণ্ডকে সাধারণ মানুষ ও শোবিজ অঙ্গনের অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছিলেন।

রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘ সময় অশান্তি চলছিল। অভিনেত্রী বলেন, তৎকালীন নগ্ন হওয়ার ঘোষণা আলোচনায় নিয়ে আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

নিজেকে পরিচিতি পেতে এমন কাণ্ড করলেও তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল বলে জানান পুনম পান্ডে। তিনি বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম