Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৬০ কোটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

১৬০ কোটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। এ সিনেমাটি নাকি প্রায় ১৬০ কোটি রুপিতে অনলাইনে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে  ১৬০ কোটি রুপিতে 'জেলার ২' সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই স্ট্রিমিং স্বত্ব চূড়ান্ত করা হয়েছিল। 

তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া 'জেলার' সিনেমাটি প্রায় ৭৫ কোটি রুপিতে ওটিটি স্বত্ব বিক্রি করেছিল বলে জানা গেছে। সে তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক অনেক বেশি, যা সিনেমাটির প্রতি বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসে 'জেলার ২' সিনেমার একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায়। সে ঘটনায় নির্মাতারা দর্শকদের সেই ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ‘জেলার ২’ সিনেমার পর এ বর্ষীয়ান অভিনেতাকে দেখা যেতে পারে ‘থালাইভার ১৭৩’ সিনেমার একটি প্রজেক্টে। এ ছাড়া পরিচালক নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমায় আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী বিদ্যা বালান, এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু প্রমুখ।

একসময় শোনা গিয়েছিল, শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন এ সিনেমায়। তবে ব্যস্ততার কারণে তিনি নাকি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যাবে। আবার ভবিষ্যতে কমল হাসানের সঙ্গে একটি বিশেষ প্রকল্পেও তার অভিনয়ের কথা রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম