Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়েছেন’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

‘রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়েছেন’

প্রকাশ রাজ। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুক্রবার জনতা পার্টিতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি। সারাদিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এদিকে ইউটিউবার ধ্রুব রাঠিও একটি ভিডিও শেয়ার করে এ রাজনীতিবিদের বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রাজনীতিকে সবচেয়ে বড় প্রতারক বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, রাঘব চাড্ডার ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়ে দিয়েছেন। এবার দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি মিম শেয়ার করে নিয়েছেন।

প্রকাশ রাজ যে মিমটি শেয়ার করে নিয়েছেন, তাতে ক্যাপশনে লেখা আছে— 'আমি পুলিশ বাহিনী ছাড়ছি। কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার তাদের মূলনীতি থেকে সরে গেছে। এ কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।' এই মিমটি শেয়ার করে এ অভিনেতা আরও লিখেছেন— ‘জাস্ট আসকিং।’ 

সামাজিক মাধ্যমে প্রকাশ রাজের এই টুইটে মানুষ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক নেটিজেন লিখেছেন— স্যার আপনার ভাষার দিকে খেয়াল রাখা উচিত। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে হতাশা দেখা যাচ্ছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন—এটি কি প্যান ইন্ডিয়া অভিনেতার ভাষা? ধ্রুব রাঠিও কটাক্ষ করেছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম