Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা, জানালেন কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা, জানালেন কারণ

সুদীপা বসু। ফাইল ছবি।

Advertisement

টালিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সুদীপা বসু। দাপুটে অভিনেত্রীর ভূমিকায় তাকে বড়পর্দা কিংবা ছোটপর্দা—দুই জায়গাতেই দেখা যায়। তিনি অভিনয় ছাড়াও নিয়মিত গান ও নাচ চর্চা করেন। সুযোগ পেলেই দেখেন সিনেমা অথবা নাটক। সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন সুদীপা বসু। 

 বহু বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। শুধু অভিনয় দিক থেকে নয়, আরও বেশ কিছু দিক থেকেও তিনি সবার থেকে আলাদা। একদিকে যেখানে অন্যান্য অভিনেতা-অভিনেত্রী সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছেন তারা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাদের ফলোয়ার সংখ্যা। শুধু নবীন শিল্পীরা নয়, প্রবীণ শিল্পীদের মধ্যেও অনেকেই এখন সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। কিন্তু মজার কথা হলো— চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সুদীপা বসু কিন্তু একেবারেই ব্যবহার করেন না স্মার্টফোন। ডিজিটাল যুগেও তিনি ব্যবহার করেন কিপ্যাড ফোন। কিন্তু কেন স্মার্ট ফোন থেকে দূরে থাকেন তিনি? কেনইবা ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম ব্যবহার করেন না অভিনেত্রী?

সম্প্রতি পডকাস্টে সংগীতাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ্তা বসু বলেন, আমি যে প্রফেশনে আছি, আমার মনে হয় না সেখানে স্মার্টফোনের কোনো প্রয়োজন আছে। সকালবেলা প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন করে ডাকবেন, আমি প্রয়োজনে আমার ড্রাইভারকে ফোন করব। আমি প্রয়োজনে আমায় বাড়ির লোককে ফোন করব। এ সব কাজ আমার কিপ্যাড ফোন দিয়েই হয়ে যায়।

অভিনেত্রী বলেন, আমার কাজের ক্ষেত্রে স্মার্টফোনের কোনো প্রয়োজন হয় না। বাদবাকি আমার যা জানার আমি খবরের কাগজ থেকে জানব বা গল্পের বই থেকে জানব। সামাজিক মাধ্যমে কিছু দেখার বা জানার কোনো প্রয়োজন নেই আমার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম