Logo
Logo
×

Advertisement

বিনোদন

হ্যালোইন পার্টি শেষে ব্রিটিশ মডেলকে নির্মমভাবে হত্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

হ্যালোইন পার্টি শেষে ব্রিটিশ মডেলকে নির্মমভাবে হত্যা

ব্রিটিশ মডেল লুক হার্ডেন। ছবি: সংগৃহীত

Advertisement

ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে হ্যালোইন পার্টি শেষে ফেরার পথে ৩৬ বছর বয়সি পুরুষ মডেল লুক হার্ডেন নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে। ল্যাঙ্কাশায়ারের ব্যাকআপ এলাকায় গত বছরের ১ নভেম্বর ভোরে এই ঘটনাটি ঘটে।

প্রসিকিউটরদের মতে, হামলাটি এতই আকস্মিক ছিল যে, হার্ডেন নিজেকে রক্ষা করার ন্যূনতম সুযোগ পাননি। এই হত্যাকাণ্ডের অভিযোগে ২৬ বছর বয়সি ভেকি সানি মাতাবিসওয়ানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

বর্তমানে প্রিস্টন ক্রাউন কোর্টে অভিযুক্ত ব্যক্তি বিচারের মুখোমুখি হয়েছেন।

আদালতে পেশ করা তথ্যানুযায়ী, ঘটনার রাতে লুক হার্ডেন এবং অভিযুক্ত মাতাবিসওয়ানা উভয়ই স্ট্যাকস্টেডসের ‘রোজমাউন্ট ওয়ার্কিং মেনস ক্লাব’-এ একটি হ্যালোইন পার্টিতে উপস্থিত ছিলেন। তবে তারা পূর্ব পরিচিত ছিলেন না।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হার্ডেন নেশাগ্রস্ত অবস্থায় টলমল পায়ে ক্লাব থেকে বেরিয়ে আসছিলেন। রাত বারোটার কিছু আগে নিউচার্চ রোডে তাদের দুজনের দেখা হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কোনো উসকানি ছাড়াই হার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়েন মাতাবিসওয়ানা। তাকে মাটিতে ফেলে মাথায় সজোরে লাথি মারা হয়। 

প্যাথলজিস্টের রিপোর্টে বলা হয়েছে, হার্ডেন মাথায় এবং মুখে গুরুতর আঘাত পেয়েছিলেন, যার ফলে তার মাথার খুলিতে ফাটল ধরে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু গুরুতর আহত অবস্থায় তিনি জরুরি সেবা সংস্থাকে ফোন করতে পারেননি।

প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন, ঘটনার দুই দিন পর অভিযুক্ত মাতাবিসওয়ানা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যানচেস্টার বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

আদালতে অ্যালকোহল এবং কেটামিন ও কোকেনের মতো মাদক সেবনের তথ্যও উপস্থাপন করা হয়েছে।

অভিযুক্ত মাতাবিসওয়ানা হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করলেও মামলার বিচার কাজ এখনো চলমান রয়েছে। জুরি বোর্ড বর্তমানে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখছেন। 

সূত্র: জিও নিউজ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম