Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদের টেলিফিল্মে দেখা যাবে তৌকীরকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ঈদের টেলিফিল্মে দেখা যাবে তৌকীরকে

তৌকির আহমেদ। ফাইল ছবি।

Advertisement

নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আসন্ন ঈদুল আজহায় দেশে ফিরছেন তিনি। 

তৌকির আহমেদ এবার ঈদের একটি বিশেষ টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের সেই টেলিফিল্মে চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন এ নির্মাতা। এটি পরিচালনা করছেন আরিফ খান।

ঈদের টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ-উৎসবের গল্পই পছন্দ করি। আমি এ কাহিনিটি লেখার সময় ভেবেছিলাম— একটু ভিন্ন ধরনের কিছু লেখা যায় কিনা, সেটি চেষ্টা করা যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, নানা বাঁকের গল্প উঠে এসেছে। টেলিফিল্মটি নির্মাণে আরিফ খান যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। আমার মনে হয় অনেক কিছুর ভিড়েও এ টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে বলে মনে করেন তৌকীর আহমেদ।

এ প্রসঙ্গে পরিচালক আরিফ খান বলেন, তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তিনি ছাড়াও আরও যেসব গুণী শিল্পী এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

উল্লেখ্য, ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মে তৌকীর আহমেদ ছাড়াও অভিনয় করছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম