Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৫৬ এএম

ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। সংগৃহীত ছবি

Advertisement

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি ও অভিনেতা আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’ ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। আগামী ঈদে এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। 

যদিও পূজা চেরি ও আদর আজাদ জুটির অভিনীত ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দুটি ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। অথচ এ তারকা জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুলের কাব্য’। 

সিনেমাটির নাম শুরুতে ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। এর আগে ‘নাকফুল’ নামে একটি সিনেমা নিবন্ধিত থাকার কারণে তাদের সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। 

এ সিনেমায় অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনা সূত্রে জানানো হয়েছে। আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'নাকফুলের কাব্য'। গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। ফেরারি ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম