Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সেদিনের সেই ভয়াবহ পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছিলেন রাভিনা ট্যান্ডন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৪১ এএম

সেদিনের সেই ভয়াবহ পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছিলেন রাভিনা ট্যান্ডন

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বরাবরই এক প্রতিবাদী নারী। অভিনেত্রী কোনো মতামত প্রকাশ করতে দুবার ভাবেন না। ২০২৪ সালে তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির বাইরে প্রায় ৩০ জন উত্তেজিত জনতার একটি দল জড়ো হয়েছিল। সেই সময়ে রাভিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল— তার গাড়ি নাকি এক নারীকে ধাক্কা মেরেছে। ঘটনাটি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। —এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা ট্যান্ডন।

রাভিনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও পরে সিসি ক্যামেরায় দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শ পর্যন্ত করেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাভিনা ট্যান্ডন বলেন, আসলে টাকা আদায়ের একটি পরিকল্পনা ছিল। পরিকল্পনামাফিক তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছিল। তিনি বলেন, ওই দলটি ইচ্ছাকৃতভাবে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এবং পরিস্থিতি উত্তপ্ত করে অর্থ আদায় করতে চেয়েছিল।

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে, তার ফোনও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে তিনি পুলিশ ডাকতে না পারেন। আর সেই সময়ে রাভিনার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে ছিলেন তাদের সন্তানরা। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই রাভিনাই সামনে এসে দাঁড়ান। তিনি বলেন, তার দীর্ঘদিনের চালককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। তাই তিনি নিজেই বাইরে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। 

অভিনেত্রী বলেন, আমি বাইরে বেরোতেই প্রায় ৩০ পুরুষ আমাকে ঘিরে ধরে। তারা আমার চালককে মারধর করতে শুরু করে। আমি তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যাই। এরপর একজন ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বার করে দিই।

বান্দ্রার মতো অভিজাত এলাকাতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী। এ ঘটনার পর মুম্বাই পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানায়, রাভিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম