Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও পর্দায় ফিরছেন ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:২৬ এএম

আবারও পর্দায় ফিরছেন ওমর সানী

ঢালিউড অভিনেতা ওমর সানী। সংগৃহীত ছবি

Advertisement

ঢালিউড অভিনেতা ওমর সানী ১৯ ৯৭ সালে ‘কুলি’ সিনেমায় কুলি চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন এ অভিনেতা। তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন পর্দায়। প্রায় তিন দশক পর আবারও ফিরছেন সেই কুলি রূপে। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি শর্টফিল্মে ওমর সানীকে দেখা যাবে কুলির চরিত্রে। স্বল্পদৈর্ঘ্যের সেই সিনেমার নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এ বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করছেন মহিন খান। এর চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

নতুনরূপে পর্দায় ফিরে আসা প্রসঙ্গে ওমর সানী বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

এ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ব্ল্যাক’ প্রসঙ্গে নির্মাতা মহিন খান বলেন, ভিন্নধর্মী কাজ এটি। নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। সিনেমাটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা ও সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে। আর 'ব্ল্যাক' অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘ব্ল্যাক’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম