Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গৌরব-আকাঙক্ষার সংসারে ভাঙনের সুর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

গৌরব-আকাঙক্ষার সংসারে ভাঙনের সুর

ফাইল ছবি।

Advertisement

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা ও অভিনেতা গৌরব খান্না। সেই চেনা দম্পতির ঘরে বাজছে অচেনা সুর। তাদের  নাকি দীর্ঘদিন ধরেই চলছে দাম্পত্য কলহ। এখন বাজছে বিচ্ছেদের সুর। 

‘বিগ বস্ ১৯’-এ জয়ী হয়েছিলেন গৌরব খন্না। সেই রিয়্যালিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন গৌরবপত্নী আকাঙ্ক্ষা। সেই সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন— তিনি সন্তান চান না। অন্যদিকে গৌরব বলেছিলেন, তিনি সন্তান চান। এ বিষয়টি নিয়েই কি দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়েছিল? এমন প্রশ্ন নেটিজেনদের। 

তবে এ বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেতা গৌরব। অন্যদিকে আকাঙ্ক্ষার কাছে আরেক প্রতিযোগী শ্রেয়া কালরা জানতে চান— বিবাহবিচ্ছেদের পর তিনি কি আবার প্রেমে পড়তে চান, আবার সম্পর্কে জড়াতে চান? আকাঙ্ক্ষা বলেন, তিনি এখন সম্পর্কে জড়াতে চান না। এখন তিনি এমন একপর্যায়ে আছেন, যেখানে নিজেকে আরও ভালোভাবে বুঝতে এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করতে চান। 

তিনি বলেন, আমি আমার স্বাধীনতাকে উপভোগ করতে চাই। খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। তাই সত্যি বলতে— তেমনভাবে জীবনটা উপভোগই করা হয়নি। নতুন কিছু খোঁজার সুযোগও পাইনি। একটি ভালো সম্পর্কে ১০ বছর কাটানোর পর, আমি এবার নিজের জন্য কিছু সময় পেয়েছি। এবার নতুন কিছু খুঁজতে পারব। তাই এ মুহূর্তে আমি আর কোনো নতুন সম্পর্কে জড়াতে চাই না। সম্প্রতি বিচ্ছেদের খবর ‘লক-আপ সিজন ২’-তে এমন কথাই বলেন আকাঙ্ক্ষা।

তারা বিচ্ছেদের পথে হাঁটছেন।  গত এক বছর ধরে তারা নাকি আলাদা থাকছেন। এখনো তাদের মধ্যে কথাবার্তা হয় ঠিকই। কিন্তু দাম্পত্য আর এগিয়ে নিয়ে যাবেন না বলে জানান আকাঙ্ক্ষা। তিনি বলেন, আর প্রেম নয়; এখন শুধুই জীবনকে উপভোগ করতে চান তিনি।

এর আগে জানুয়ারি মাসে অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। ‘লকআপ’-এ সবটা ফাঁস করে দেন অভিনেত্রী। তিনি বলেন, গৌরবের সঙ্গে আইনি মতে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। অভিনেত্রী বলেন, গৌরব ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। 

সামাজিক মাধ্যমে যাদের সুখী দম্পতি হিসাবে দেখা যায়, তাদের সম্পর্কে এমন খবর শুনে স্তম্ভিত হয়ে যান সবাই। অন্যদিকে আকাঙ্ক্ষা জানান, আমরা গত এক বছর ধরে আলাদা থাকছি। বিষয়টি এতদিন জনসমক্ষে আসেনি। বলতে বলতে গলা কেঁপে যায় অভিনেত্রীর। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অন্যেরা সান্ত্বনা দিতে থাকেন তাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম