Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

প্রতীকী ছবি

Advertisement

বর্তমান সময়ে প্রিয়জনদের সঙ্গে সহজ যোগাযোগের মাধ্যম সামাজিক মাধ্যমের মেসেজিং। এ মাধ্যমে সবাই সহজে যোগাযোগ স্থাপন করে থাকে। এর মধ্যে স্বামী-স্ত্রীর যোগাযোগ অন্যতম। 

এ মাধ্যমের একটি মেসেজিং পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে- স্ত্রীকে মৌখিক বা লিখিত, যেকোনো পদ্ধতিতে তালাক দিলে তা কার্যকর হয়। অর্থাৎ, কোনো স্বামী স্ত্রীকে মেসেজের মাধ্যমে ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে পাঠালেও তালাক কার্যকর হবে।

এ বিষয়ে ইবরাহিম নাখাঈ (রহ.) বলেন, কেউ নিজ হাতে তালাক লিখলে তার ওপর তালাক কার্যকর হয়ে যাবে।

সুতরাং, ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে স্ত্রীকে মেসেজ পাঠালে তার ওপর এক তালাকে রজয়ী কার্যকর হবে।

তালাকে রজয়ীর বিধান অনুযায়ী, তালাক দেওয়ার পর ইদ্দত চলাকালে স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন। স্ত্রী ঋতুমতী হলে তিনটি স্রাব অতিক্রান্ত হওয়া পর্যন্ত এবং অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। এই সময়ের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিলে তাদের দাম্পত্য সম্পর্ক পুনর্বহাল হয়ে যায়।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘তাদের স্বামীরা যদি আপস-নিষ্পত্তি করতে চায়, তবে এ মেয়াদের (ইদ্দতের) মধ্যে তাদেরকে (নিজেদের স্ত্রী হিসেবে) ফেরত গ্রহণের অধিকার তাদের রয়েছে।’ (সুরা বাকারা, আয়াত: ২২৮)

তালাকে রজয়ীর পর ইদ্দতের মধ্যে লিখিতভাবে রুজু করলেও তা সহীহ হবে। ইমাম নববী (রহ.) বলেন, মৌখিকভাবে রুজু করার সক্ষমতা থাকা সত্ত্বেও লিখিতভাবে রুজু করলে তা সহীহ হয়ে যাবে।

তবে রুজু করার উত্তম পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে মৌখিকভাবে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া।

অতএব, কোনো স্বামী মেসেজের মাধ্যমে ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে স্ত্রীকে তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে তাকে ফিরিয়ে নিলে সেই রুজু সহীহ হবে। ফলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক আগের মতোই বহাল থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দেওয়া যাবে? সন্তান ও ভরণপোষণের দায়িত্ব কার

অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দেওয়া যাবে? সন্তান ও ভরণপোষণের দায়িত্ব কার

প্রথম স্বামীর সঙ্গে তালাক ছাড়াই অন্যত্র বিয়ে, এরপর কি আবারও ফিরে আসতে পারবেন স্ত্রী?

প্রথম স্বামীর সঙ্গে তালাক ছাড়াই অন্যত্র বিয়ে, এরপর কি আবারও ফিরে আসতে পারবেন স্ত্রী?

‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?

‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?

আরও পড়ুন

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

আজকের নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬

শায়খ আহমাদুল্লাহর জিজ্ঞাসা— সমাজ বদলানোর দায়িত্ব নেবেন কে?

শায়খ আহমাদুল্লাহর জিজ্ঞাসা— সমাজ বদলানোর দায়িত্ব নেবেন কে?

দরুদ শরিফ পড়ার গুরুত্বপূর্ণ সময় ও ফজিলত

দরুদ শরিফ পড়ার গুরুত্বপূর্ণ সময় ও ফজিলত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম