Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবেক প্রেমিক দেবকে নিয়ে যা বললেন শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

সাবেক প্রেমিক দেবকে নিয়ে যা বললেন শুভশ্রী

টালিউড অভিনেতা দেব ও শুভশ্রী। ফাইল ছবি

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও সাবেক প্রেমিক দেবের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে একফ্রেমে ফিরছেন। অন্যদিকে ‘দেবশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পাগলু অভিনেতা দেব। এবার তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি। 

এর মধ্যেই 'দেবশু৭' সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। নতুন এ সমীকরণ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শুভশ্রীকে নিয়ে দেবের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। 

একসময় দেব ও শুভশ্রী টালিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ তারকা জুটি। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তারা। এবার সব অভিমান ভুলে আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত শুভশ্রীর। খুব শিগগির 'দেবশু৭' শুটিংয়ে নামছেন অভিনেত্রী।

সেই সঙ্গে রোববার (৫ জুলাই) থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এ নিয়েই সংবাদমাধ্যমে নানা কথা বলেছেন অভিনেত্রী।

দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলী বলেন, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। বিষয়টি এমন— দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন। কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।

দেবের এ নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে অভিনেতার মেধার প্রশংসাও করেন এ অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম