Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমির-গৌরীর বিয়েতে ৩ সন্তান, সাবেক স্ত্রী রিনা ও কিরণের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

আমির-গৌরীর বিয়েতে ৩ সন্তান, সাবেক স্ত্রী রিনা ও কিরণের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

Advertisement

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে সম্পন্ন হয়েছে রোববার (৫ জুলাই)। ঘরোয়া পরিবেশে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে এ বিয়ের আসর বসে। এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ অতিথি। এ সময় আমির খানের জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শামিল হন ছেলেমেয়েরা। আমিরকন্যা আইরা, ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গে নিয়ে আমির ও গৌরী বিয়ে সারেন। ছিল গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও।

সম্পর্কে থাকা দীর্ঘদিনের বান্ধবী গৌরীকে ভরা বর্ষায় বিয়েতে রূপ দিলেন মিস্টার পারফেকশনিস্ট। বান্দ্রায় নিজের বাড়িতেই পরিবার-পরিজনের উপস্থিতিতে বিয়ে সারলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ‘গালা পার্টি’ নয়, ঘরোয়া আয়োজনে ধুমধাম করেই চারহাত এক হলো। রোববার সকাল থেকেই অবিরাম বৃষ্টি মুম্বাইয়ে। সেই ঝড়বৃষ্টি মাথায় নিয়েই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বিয়েতে এলেন সস্ত্রীক আশুতোষ গোয়ারীকর, রাজকুমার হিরানী। উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। এ ছাড়া অভিনেতার ইন্ডাস্ট্রি-ঘনিষ্ঠরা ছিলেন। ছিলেন তার প্রথম দুই পক্ষের সন্তানরা। কিন্তু তার প্রথম দুই স্ত্রী এলেন কি?

এ অভিনেতার বিয়ের যে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত কিংবা দ্বিতীয় স্ত্রী বলিউড পরিচালক কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে বাড়ি তাদের। জেনেশুনেই কি এদিনের অনুষ্ঠান এড়িয়ে গেলেন তারা? যদিও হাতেগোনা কিছু জাতীয় সংবাদমাধ্যমের দাবি— দুই স্ত্রীই উপস্থিত ছিলেন বিয়েতে। অপর এক সংবাদমাধ্যম দাবি করেছে—রিনা এলেও কিরণ রাও আসেননি। 

তবে কোনো দাবিরই সঠিক প্রমাণ নেই। পাপারাজ্জিরা ঠায় দাঁড়িয়ে অভিনেতার বাড়ির সামনে। প্রত্যেক আমন্ত্রিতের ছবি ও ভিডিও তাদের লেন্সে বন্দি হয়েছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবিও বেরিয়েছে বাইরে। তাহলে কিরণ রাও কিংবা রিনা দত্ত উপস্থিত থাকলে কি একবারও কারও ক্যামেরায় ধরা পড়তেন না তারা? সেই প্রশ্নই উঠছে বারবার। তবে আমিরের সঙ্গে প্রত্যেক স্ত্রী ও সন্তানের মধ্যে যে সুসম্পর্ক আছে, তার প্রমাণ একাধিকবার প্রকাশ্যেই পাওয়া গেছে। 

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমির। ২০০২ সালে তারা বিচ্ছেদ ঘোষণা করেন। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও দুজনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এরপর ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণ রাওকে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেও ইতি টানেন অভিনেতা। ২০২৬ সালে তৃতীয় বিয়ে সারলেন আমির খান। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম