Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘প্রহার’-এর নেপথ্যে আমির খান

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘প্রহার’-এর নেপথ্যে আমির খান

Advertisement

বলিউডে আমির খান বরাবরই পরিচিত তার অভিনয়দক্ষতা, বিষয় নির্বাচনের মুনশিয়ানা এবং নতুন প্রতিভাকে উৎসাহ দেওয়ার জন্য। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন এক গল্প। সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রহার’ সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও এর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ অভিনেতা। আর সে কারণেই সিনেমার শেষের ক্রেডিটে ‘স্পেশাল থ্যাঙ্কস’ বা বিশেষ ধন্যবাদ বিভাগে জায়গা পেয়েছে তার নাম।

১৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘প্রহার’র বিষয়বস্তুর গভীরতা, নাটকীয়তা, আবেগঘন মুহূর্ত, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স এবং পরিচালক অবিনাশ অরুণের দক্ষ পরিচালনার জন্য প্রশংসিত হয়েছে। তবে সিনেমার ক্রেডিটে আমির খানের নাম দেখে অনেক দর্শকের মনেই প্রশ্ন জেগেছে-এ সিনেমার সঙ্গে তার সম্পর্ক ঠিক কোথায়?

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে রহস্যের ব্যাখ্যা দিয়েছেন পরিচালক অবিনাশ অরুণ। তিনি জানান, আমিরের পরামর্শেই তিনি এ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। প্রযোজক দীনেশ ভিজানের কাছে অবিনাশের নাম প্রস্তাব করেছিলেন আমির নিজেই।

আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবিনাশ জানান, ২০১৫ সালে তার প্রথম সিনেমা ‘কিল্লা’ মুক্তির সময় থেকেই আমির তার কাজের দিকে নজর রাখছেন। এমনকি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর পরও আমির তাকে ফোন করেছিলেন। একজন প্রতিষ্ঠিত তারকার কাছ থেকে দীর্ঘদিন ধরে এমন আগ্রহ ও উৎসাহ পাওয়াকে নিজের জন্য অত্যন্ত মূল্যবান বলে মনে করেন এ নির্মাতা। এদিকে চিত্রগ্রাহক হিসাবেও পরিচিত অবিনাশ অরুণ ‘মাসান’, ‘দৃশ্যম’, ‘হিচকি’ ও ‘কারওয়ান’-এর মতো সিনেমায় কাজ করেছেন। পরিচালক হিসাবেও ‘কিল্লা’ এবং ‘থ্রি অব আস’-এর মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। শুধু প্রহার-এর নেপথ্যেই নয়, ভবিষ্যতেও আমির ও অবিনাশকে একসঙ্গে কাজ করতে দেখা যেতে পারে। অবিনাশ জানিয়েছেন, দুজনের মধ্যে ইতোমধ্যেই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কতটা ঘি খাওয়া উচিত?

কতটা ঘি খাওয়া উচিত?

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আলিঙ্গন, কারিনার পুরোনো প্রেম আবার আলোচনায়

আলিঙ্গন, কারিনার পুরোনো প্রেম আবার আলোচনায়

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

আরও পড়ুন

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলন হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

আবারও মঞ্চে ‘এনিমেল ফার্ম’

আবারও মঞ্চে ‘এনিমেল ফার্ম’

নতুন ভিডিওতে মেহরাজ খান

নতুন ভিডিওতে মেহরাজ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম