Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। এ মাধ্যমে পেয়েছেন সাফল্য। তার সমসাময়িক অনেকে সিনেমায় অনেক আগেই নাম লিখেয়েছেন। অবশেষেও তিশাও হেঁটেছেন সে পথে। ক্যারিয়ারের প্রথম সিনেমায় নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। স্বভাবতই উচ্ছ্বসিত হওয়ার কথা এ অভিনেত্রীর। হয়েছিলেনও। কিন্তু সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে সম্প্রতি। জানা গেছে, ‘সোলজার’ নামে যে সিনেমা দিয়ে শাকিব খানের বিপরীতে তার অভিষেক হওয়ার কথা ছিল শিগ্গরি, তা সহসাই আর হচ্ছে না। গতবছর অক্টোবরে শুটিং শুরু হয়েছিল এ সিনেমার। আড়াই মিনিটের একটি শর্ট ভিডিও প্রকাশ করে মাস দুয়েক আগে সিনেমাটির মুক্তি সম্ভাব্য তারিখও জানানো হয়। তা ছিল গত বছরের ডিসেম্বর। কিন্তু ডিসেম্বর শেষ করে নতুন বছরের ডিসেম্বরও সন্নিকটে। তবু কোনো আলাপে নেই ‘সোলজার’। এখনো শেষ হয়নি এ সিনেমার শুটিং। জানা গেছে, সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি। গোলমাল পাকিয়েছে সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ। নির্মাতা সময়মতো শুটিং করতে পারছেন না, এমন অভিযোগ খোদ শাকিব খানের।

নায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত কয়েক বছরে তার কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। যেটা সোলজারে হচ্ছে। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সে সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি। এদিকে অচিরেই শাকিব খানের আরও দুটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামের দুটি সিনেমার কাজ শুরু হয়ে গেলে সোলজার সিনেমার শুটিং আটকে যাবে, এটা অনুমেয়। ঠিক এ কারণেই এ সিনেমার নায়িকা হিসাবে তানজিন তিশারও অভিষেক সহসাই হচ্ছে না।

এদিকে অভিনেত্রীর বহুল প্রতীক্ষিত সিনেমায় অভিষেক আটকে থাকলেও তিনি প্রতিনিয়ত শোরুম উদ্বোধন, ব্যক্তিগত ব্যবসা, নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ব্যক্তি জীবনে শাড়িকাণ্ডে জড়িয়ে এখনো আদালতের বারান্দায় দেখা যায় তাকে। তিনি জামিনে থাকলেও এখনো বেকসুর খালাস পাননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলন হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

আবারও মঞ্চে ‘এনিমেল ফার্ম’

আবারও মঞ্চে ‘এনিমেল ফার্ম’

নতুন ভিডিওতে মেহরাজ খান

নতুন ভিডিওতে মেহরাজ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম