নতুন ভিডিওতে মেহরাজ খান
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মিউজিক ভিডিওর মডেল হিসাবে নতুনদের মধ্যে বেশ আস্থার পরিচয় দিচ্ছেন মেহরাজ খান। সম্প্রতি তিনি নতুন একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন। গানের শিরোনাম ‘তুমি শ্রেষ্ঠ একজন’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন রুবেল খন্দকার। মিউজিক করেছেন এমএমপি রনি। সিনেজগৎ নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য এটি নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন মো. সামছুল হুদা। এ প্রসঙ্গে মেহরাজ খান বলেন, ‘আমার বিশ্বাস তুমি শ্রেষ্ঠ একজন সবার ভালো লাগবে। এতে আমার সহশিল্পী হিসাবে আছেন শিরতাজ জেবিন।’ গানটি চলতি মাসেই প্রকাশ পাবে।
