আবারও মঞ্চে ‘এনিমেল ফার্ম’
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার মঞ্চে আবারও আসছে জর্জ অরওয়েলের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘এনিমেল ফার্ম’। ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে এটি প্রথমবার মঞ্চে এনেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। প্রযোজনাটি আবারও মঞ্চস্থ হবে ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. সাইদুর রহমান লিপন। অরওয়েলের মূল উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। নাটকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। ১৯৪৫ সালে প্রকাশিত ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার বাস্তবতা থেকে লেখা হলেও এর আবেদন দেশ ও কালের সীমা ছাড়িয়ে গেছে। এ নিয়েই নাটকের গল্প তৈরি হয়েছে।
