Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে হওয়া গুলিবর্ষণের ঘটনায় এখনো ঘোর কাটেনি এই তারকার। পুলিশকে টাইগার জানিয়েছেন, ‘কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমার ওপর এমন প্রাণঘাতী হামলা হলো?’  

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল অভিনেতার বাড়িতে তার জবানবন্দি নিতে গেলে তিনি এই চরম হতাশা ও শঙ্কার কথা জানান। 

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। সৌভাগ্যক্রমে অভিনেতা অক্ষত থাকলেও তার ড্রাইভার ও সেখানে উপস্থিত এক ভ্লগার আহত হন। 

ঘটনার আকস্মিকতায় হতবাক টাইগার পরে নিজেই গাড়ি চালিয়ে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যান। 

ঘটনার দিন সন্ধ্যায় গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসে ছিলেন টাইগার শ্রফ। ঠিক সে সময়ই দুই হামলাকারী তার গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরে বাইকে করে তাদের তৃতীয় সহযোগীর সঙ্গে পালিয়ে যায়। 

পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীদের ব্যবহৃত একটি তুর্কি পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় দুটি তাজা কার্তুজ এমনিতেই পড়ে যায়, আর অপর হামলাকারী দেশি কট্টা দিয়ে গুলি চালায়। 

এই ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলার মূল হোতা হিসেবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে, যে কিনা ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে। 

জানা যায়, হামলার পর অভিযুক্তরা নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। পরিকল্পনা ছিল সুরাট থেকে বাসে করে দিল্লি যাওয়া। কিন্তু বাস মিস করায় তারা ট্রেন ধরে পালানোর চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি! সুরাট বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল রাজস্থানের কোটা থেকে তাদের ধরে ফেলে। 

এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত শনিবার ইন্দোর থেকে প্রনজল থাকরান (২২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি হরিয়ানার সনিপাতের বাসিন্দা। পুলিশ মনে করছে, তিনি হামলাকারীদের লজিস্টিক ও আর্থিক সহায়তা দিয়েছিলেন।

এর আগে শুক্রবার সুরাটে পুলিশ অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি তাজা কার্তুজ উদ্ধার করে, যা বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

আরও পড়ুন

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

গুলিকাণ্ডের পর এবার মুখ খুললেন আসিফ আকবর

গুলিকাণ্ডের পর এবার মুখ খুললেন আসিফ আকবর

সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম