Logo
Logo
×

Advertisement

বিনোদন

‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

Advertisement

জমে উঠেছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এর মধ্যে শেষ আটে চলে গেছে সুইজারল্যান্ড। তারা মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে। 

ফুটবলবিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছেন ফুটবলপ্রেমীরা। আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন তারা— জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী পূর্ণিমা, মিলা, তৌসিফ, কেয়া পায়েলের মতো তারকারা।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখে রোমাঞ্চিত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘খুব ভয় পাইছিরে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।’

অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে পূর্ণিমা লিখেছেন— আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মেসির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখে মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন— ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’ আরেক  ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলও খেলা চলাকালীন নিজের স্নায়ুচাপের কথা জানিয়ে লিখেছেন— ‘আমার হার্টবিট ফার্স্ট হয়ে গেছে।’

মাঠে বসে খেলা দেখার দারুণ এক মুহূর্ত শেয়ার করে নিয়েছেন গায়িকা মিলা। তিনি মনে করছেন মাঠে তার উপস্থিতিই যেন ভাগ্য ফিরেছে আর্জেন্টিনার। এ সংগীতশিল্পী লিখেছেন— ‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনি আর্জেন্টটিনাকে ডাকলাম, ওমনি জিতে গেল আর্জেন্টিনা।’

লিওনেল মেসির প্রতি আস্থা প্রকাশ করে সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন—‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

তবে ব্যতিক্রমী এক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ম্যাচের জয়-পরাজয় আর মাঠের আমেজ নিয়ে রসিকতা করে  এ সংগীতশিল্পী লিখেছেন— ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকে দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা...।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম