Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের সপ্তাহ না ঘুরতেই সুখবর দিলেন আমির খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

বিয়ের সপ্তাহ না ঘুরতেই সুখবর দিলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান। ফাইল ছবি

Advertisement

বিয়ের সপ্তাহ না ঘুরতেই সুখবর দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন এ অভিনেতা। আর তৃতীয় বিয়ের পরই যেন খুশির জোয়ার এলো তার জীবনে। সুদূর বিদেশ থেকে বড় সুখবর দিলেন সদ্য তৃতীয়বারের মতো বিবাহিত মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।

না এ তারকা দম্পতির জীবনে নতুন অতিথি আগমনের কোনো সুসংবাদ নয়। এটি সিনেমাসংক্রান্ত সুসংবাদ। এ প্রযোজক-অভিনেতা আমির খানের ক্যারিয়ারে নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। কবির খান ফিল্ম ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে একত্র হচ্ছে তার প্রযোজনা সংস্থা। 

বলিউডের নতুন সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’ আসছে। বিদেশ থেকে সেই সুখবরই দিয়েছেন আমির খানি। জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। এটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পরিচালক কবীর খান। এর আগে গুণী এ নির্মাতা ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’, ‘এক থা টাইগার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। 

এবারের সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বলে নির্মাণ করা হবে। উত্তরাখণ্ডের সিল্কইয়ারা সুড়ঙ্গের বিপর্যয়ের নেপথ্যে এতে তুলে ধরা হবে। ২০২৩ সালে উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল থেকে ৪১ শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। ১৭ দিনের রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করা সম্ভব হয়েছিল। তখন উদ্ধারকর্মীদের বীরত্বের মর্যাদায় স্মরণ করেছিলেন ভারতবাসী। সেই ঘটনাকেই তুলে ধরার চেষ্টা করা হবে ‘সিল্কইয়ারা’য়।

এ প্রসঙ্গে আমির খান বলেন, মাইন্ড ব্লোয়িং ফিল্মস ও আমির খান প্রোডাকশনসের যুগান্তকারী এ সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনা খুবই সংবেদনশীল ও সাহসিকতার কাজ, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম