Logo
Logo
×

Advertisement

বিনোদন

সেই ‘বান্ধবীর’ বিষয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

সেই ‘বান্ধবীর’ বিষয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

Advertisement

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার রুপালি পর্দার জগত হোক কিংবা সামাজিক মাধ্যমের রঙিন ক্যানভাস— যে কোনো উপস্থিতি মানেই তার ভক্ত-অনুরাগীদের আলাদা উন্মাদনা। অভিনেত্রী যেন এক চিরসবুজ আকর্ষণীয় ষোড়শী, বয়স যেন এখনো আঠারো ছুঁইছুঁই। অথচ গত ১১ জুলাই তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫-এ পদার্পণ করেছেন। ১৯৮১ সালের ১১ জুলাই অভিনেত্রী চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। 

সম্প্রতি পূর্ণিমার বান্ধবীকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল’ নিয়ে খোলামেলা কথা বলেছেন পূর্ণিমা। ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে ঝড় তোলা সেই ঘটনা।

জানা গেছে, সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা একটি ভিন্নধর্মী আবেগঘন ভিডিও কেন্দ্র করে। সেই ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায় পূর্ণিমাকে। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন— 'এই সেই আমার বান্ধবীরা’। 

পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখি।'

তিনি বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে, আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

এক অনুষ্ঠানে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করেন পূর্ণিমা। তিনি বলেন, ভিডিওটা আমি দিয়েছি। আমি পরে আরেকটি ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি। এমনকি আমি তো বান্ধবী বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা বলে জানান পূর্ণিমা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

৫৩-তে পা দিয়েছেন মালাইকা, ফিটনেস ধরে রাখতে যেসব নিয়ম মানেন অভিনেত্রী

৫৩-তে পা দিয়েছেন মালাইকা, ফিটনেস ধরে রাখতে যেসব নিয়ম মানেন অভিনেত্রী

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

আরও পড়ুন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম