Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

বলিউড অভিনেতা ইমরান হাশমির দারুণ ভক্ত বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী তাসনুভা তিশা।

Advertisement

বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি। তার ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও সাহসী চরিত্রে অভিনয়ের সুবাদে গণমাধ্যম ও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত তিনি। এ পরিচিতি কিংবা ইমেজ তিনি তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি থ্রিলার, অ্যাকশন ও নেতিবাচক চরিত্রসহ নানা বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন পরিণত ও বহুমুখী অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।

একটি পুরো প্রজন্মই মেতে ছিল তার দুর্দান্ত অভিনয়ে। তাই এ তারকার দারুণ ভক্ত বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী তাসনুভা তিশা। মনে মনে ইচ্ছা পোষণ করেন রুপালি পর্দায় তার নায়িকা হওয়ার।

সম্প্রতি একটি সেলিব্রেটি শোয়ে অতিথি হয়ে এসেছিলেন তাসনুভা তিশা। সেই অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করে নেন তিনি। বলিউডের কোনো নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী কোনো দ্বিধা ছাড়াই বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ।’ 

তিনি বলেন, পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে। 

তাসনুভা তিশা বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন—‘আর্মির ভারি বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!' অবশ্য সেই আমি ছিলাম খুব ছিপছিপে হালকা ওজনের। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম