Logo
Logo
×

Advertisement

বিনোদন

আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’, যেসব ধামাকার অপেক্ষায় ভক্তরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’, যেসব ধামাকার অপেক্ষায় ভক্তরা

সংগৃহীত ছবি

Advertisement

মার্ভেল ভক্তদের জন্য দারুণ সুখবর। স্টুডিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ‘ব্ল্যাক প্যান্থার ৩’ নির্মাণের কাজ চলছে এবং ২০২৮ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এবার আইকনিক ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে দেখা যাবে অভিনেতা ডেভিড জনসনকে। তিনি মূল সুপারহিরো টি’চাল্লার ছেলে প্রিন্স টি’চাল্লা দ্বিতীয়-এর ভূমিকায় অভিনয় করবেন।

২০২৬ সালের সান দিয়েগো কমিক-কনে করা ঘোষণা অনুযায়ী, ওয়াকান্ডার পরবর্তী রক্ষক হিসেবে ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবেন জনসন। মার্ভেল জানিয়েছে, ২০২৮ সালের ১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, শিশু হিসেবে পরিচিতি পাওয়া টি’চাল্লা দ্বিতীয় কীভাবে বড় হয়ে ওয়াকান্ডার নতুন অভিভাবক হিসেবে নিজের দায়িত্ব বুঝে নেয়। রায়ান কুগলার এবারও পরিচালকের আসনে থাকছেন। আগের মতোই ‘শুরি’ চরিত্রে লেটিশিয়া রাইট এবং ‘এম'বাকু’ চরিত্রে উইনস্টন ডিউক ফিরছেন।

‘ব্ল্যাক প্যান্থার’-এর প্রথম সিনেমায় রাজা টি’চাল্লার ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে বোসম্যানের অকালমৃত্যুর পর, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় শুরিকে ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নিতে দেখা যায়। ওই সিনেমাতেই টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা দ্বিতীয়ের সঙ্গে দর্শকদের প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

অভিনেতা ডেভিড জনসন এর আগে ‘অ্যালিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর মাধ্যমে তিনি এখন মার্ভেলের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর ঐতিহ্যকে আরও সামনে এগিয়ে নিতে প্রস্তুত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম