Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার কার সঙ্গে প্রেম করছেন আরিয়ান খান?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

এবার কার সঙ্গে প্রেম করছেন আরিয়ান খান?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ফের প্রেমের গুঞ্জন ঘিরে সংবাদের শিরোনামে এসেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে প্রখ্যাত ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভিনি তকিয়ারের সঙ্গে দেখা গেছে তাকে। এর পর থেকেই দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে দুজনে একসঙ্গে বেরিয়ে আসছেন। তবে সম্পর্কের বিষয়ে আরিয়ান বা ভিনি—কারো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ‘রহস্যময়ী’ নারীকে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভিনি তকিয়ার হিসেবে শনাক্ত করেছেন। দৃশ্যটিতে দুজনকেই ম্যাচিং করা অল-ব্ল্যাক (পুরো কালো) পোশাকে দেখা যায়; যেখানে আরিয়ানের পরনে ছিল ক্যাজুয়াল কালো টি-শার্ট ও ট্রাউজার। 

মূলত, লন্ডন সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ভিনি লেখেন, ‘লন্ডন, আই লাভ ইউ’। এরপর থেকেই মূলত গুঞ্জনের পারদ চড়তে থাকে। 

অনলাইন ভক্তদের নজর এড়ায়নি আরও একটি বিষয়—ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে ফলো করেন। এই বিষয়টি তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে ভক্তদের মধ্যে ব্যপক আলোচনা চললেও কোনো পক্ষ থেকেই এখনো সত্যতা নিশ্চিত করা হয়নি। 

আরিয়ান খানকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। 

এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে তার প্রেমের খবর রটেছিল। আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডিয়াভোল এক্স’-এর বিজ্ঞাপনী প্রচারণায় দেখা গিয়েছিল লারিসাকে। এ ছাড়া আরিয়ানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও লারিসার উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছিল। যদিও সেই গুঞ্জনের বিষয়টিও কখনো দুই পক্ষের কেউ স্বীকার করেননি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম