Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন আমিন খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন আমিন খান

Advertisement

একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান দীর্ঘ বিরতি ভেঙে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে অভিনয়ে ফিরেছেন। মুহাম্মদ ইকবাল পরিচালিত এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ বিরতির পর রুপালি জগতে ফেরা ও অভিনয়জীবনের শুরুর দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন আমিন খান। ঢালিউডে শুরুর দিনের স্মৃতিময় সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান তার প্রথম কাজের পারিশ্রমিকের কথা।

আমিন খান বলেন, আমার প্রথম ছবির পারিশ্রমিক ছিল ১ টাকা। আমার এখনো স্পষ্ট মনে আছে— সেই ১ টাকার নোটটি আমি সযত্নে অ্যালবামে রেখে দিয়েছি। তবে ওই ১ টাকার চেয়েও আমার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল— সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মদ হোসেনের ভালোবাসা ও সাপোর্ট।

এ অভিনেতা বলেন, সিনেমার প্রয়োজনে কিংবা সিনেমার বাইরেও যা কিছু লেগেছে, সবটুকু উনি পূরণ করার চেষ্টা করেছেন। প্রথম সিনেমাতেই আমিন খানকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিশাল ব্র্যান্ডিং ও প্রচার উনি চালিয়েছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এমন একজন প্রযোজক-পরিচালক পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বলেও জানান আমিন খান।

অভিনেতা বলেন, অভিনয় ক্যারিয়ার গঠনে অর্থের চেয়ে কাজের প্রতি ভালোবাসাই মূল অগ্রাধিকার ছিল। তিনি বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল— পারিশ্রমিক পাওয়া নয়, অভিনয় করা। লক্ষ্য ছিল এমন একটি কাজ করা, যা আমার ক্যারিয়ার গড়ে দেবে এবং আমাকে এ শিল্পে টিকে থাকতে সাহায্য করবে।

আমিন খান বলেন, সেই সময় টাকাটা যেমন আমার কাছে মুখ্য ছিল না, এখনো নেই। একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম