Logo
Logo
×

Advertisement

বিনোদন

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

ছবি: মেহজাবীনের ফেসবুক পেজ

Advertisement

সম্প্রতি লাল শাড়িতে রাঙা বধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাজের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন তিনি। এমন ব্যতিক্রমী ফ্যাশনে এর আগে খুব একটা দেখা যায়নি এই অভিনেত্রীকে।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকের সঙ্গে কালো লেদারের জ্যাকেট পরতে দেখা যায় তাকে। পুরো সাজে ছিল আধুনিকতা ও সাহসী ফ্যাশনের ছাপ।

এর সঙ্গে খোলা চুলের ভেজা আবহ, কালো ক্যাট-আই সানগ্লাস এবং হালকা মেকআপে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে তার নতুন লুকে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়া।

নিজের এই সাজের অনুপ্রেরণার কথাও জানিয়েছেন মেহজাবীন। জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ থেকে ধারণা নিয়েই এমন লুক বেছে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।

মেহজাবীনের এমন নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার পোশাক নিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্যের মাধ্যমে কটাক্ষও করেছেন। একজন খোঁচা মেরে লিখেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’। আরেকজনের মন্তব্য, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’। কেউ কেউ আবার তার সাজের সঙ্গে অভিনেত্রী হানিয়া আমিরের লুকের তুলনা টেনেছেন। তবে এসব সমালোচনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি মেহজাবীন।

এদিকে অভিনয়জীবনে বর্তমানে বড় পর্দার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

পূর্ণিমা-মেহজাবীনদের প্রথম পারিশ্রমিক কত

পূর্ণিমা-মেহজাবীনদের প্রথম পারিশ্রমিক কত

আরও পড়ুন

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম