Logo
Logo
×

Advertisement

বিনোদন

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

Advertisement

‘বুকটা ফাইট্টা যায়’, ‘মায়ের কান্দন যাবতজীবন’, ‘আকাশটা কাঁপছিল ক্যান’, ‘খরকুটার এক বাসা বাঁধলাম’ কিংবা ‘খায়রুন লো তোর লম্বা মাথার চুল’—জনপ্রিয় এসব গানের স্রষ্টা বাউলশিল্পী শাহ আলম সরকার। গীতিকার ও সুরকার হিসেবে পরিচিতির পাশাপাশি ‘মনিরের ফাঁসি’ শিরোনামের বিখ্যাত জারি গানটির রচয়িতা ও কণ্ঠশিল্পীও তিনি।

পারিবারিক ঐতিহ্য থেকেই বাউল গানের সঙ্গে যুক্ত শাহ আলম সরকার। কৈশোরেই গানের প্রতি ভালোবাসার কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ইতি টানেন তিনি। এরপর গানকেই জীবনের মূল সাধনা হিসেবে বেছে নেন। বৈশাখী আয়োজনসহ দেশের বিভিন্ন প্রান্তে রাতভর পালাগান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন এই শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শিল্পী তৈরি করেছেন শাহ আলম সরকার। তার শিষ্য ও ভাবশিষ্যদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম মমতাজ বেগম। শাহ আলমের লেখা ও সুর করা গান গেয়েই ব্যাপক পরিচিতি পেয়েছেন মমতাজ। তার জন্য ৭০টিরও বেশি অ্যালবাম তৈরি করেছেন এই বাউলশিল্পী। এছাড়া চলচ্চিত্রে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর ও কনক চাঁপার মতো শিল্পীরাও তার গান গেয়েছেন। নিজের অ্যালবামের সংখ্যাও প্রায় ৬৫০টি।

এমন একজন প্রবীণ ও গুণী শিল্পী এবার গানের আসরে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। টাঙ্গাইলের সখীপুরে একটি অনুষ্ঠানে তাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংগীতাঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

শাহ আলাম সরকারের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাউলশিল্পী চন্দ্রা সরকারও। তার মতে, এই ঘটনা কেবল একজন শিল্পীর ওপর শারীরিক আক্রমণ নয়, বরং বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিও অসম্মান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চন্দ্রা সরকার লিখেছেন, গানের মঞ্চে দাঁড়িয়ে একজন প্রবীণ শিল্পীর গায়ে হাত তোলা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলার দীর্ঘদিনের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। শাহ আলম সরকার তার গান ও পালার মধ্য দিয়ে বছরের পর বছর সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, সুখ-দুঃখ এবং জীবনদর্শন তুলে ধরেছেন।

ঘটনার স্থান টাঙ্গাইলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এমন একটি অঞ্চলে গানের আসরেই একজন শিল্পীর সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত লজ্জাজনক। কারও বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলে তা সমাধানের জন্য যথাযথ পথ রয়েছে। কিন্তু মঞ্চে উঠে একজন গুণী শিল্পীকে শারীরিকভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি উগ্র মানসিকতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞার পরিচয় দেয়। পোস্টের শেষাংশে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাতে সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত সিরাজ পীরের বাড়িতে, যা স্থানীয়ভাবে মানিক ভাইয়ের বাড়ি নামে পরিচিত, এই ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, গানের আসরে পরিবেশনার একপর্যায়ে স্থানীয় এক পীরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন শাহ আলম সরকার। ওই অনুষ্ঠানে তার প্রতিপক্ষ শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাবলি সরকার। মন্তব্যটি ঘিরে উপস্থিত শ্রোতা ও সংশ্লিষ্টদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা শাহ আলম সরকারকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাউলশিল্পী, সংস্কৃতিকর্মী ও ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীদের নিরাপত্তা এবং সাংস্কৃতিক পরিবেশনার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম