Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে এসেছিলেন বলিউডের সিরিয়াল ‘কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। ছবির প্রচারের পাশাপাশি অনুষ্ঠানের বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা হয়। সেখানেই ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটি রোমান্টিক মুহূর্ত নতুন করে ফুটিয়ে তোলেন এ দুই তারকা।

পাশে বসে জেনেলিয়া দেশমুখ। হঠাৎই কথা বলতে বলতে তার কান থেকে দুল খুলে নিলেন ইমরান হাশমি। তবে হাত দিয়ে নয়, মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলে বিতর্কে জড়ালেন তারা।

আসন্ন ‘গানমাস্টার জি৯’ সিনেমার প্রচারে এখন ব্যস্ত এ তারকা জুটি। এ সিনেমাটি আগামী শুক্রবার (২৭ নভেম্বর) মুক্তি পাবে। সেই সিনেমার একটি রোমান্টিক দৃশ্য নতুন করে দেখাতে গিয়েছিলেন প্রচারে গিয়ে। তারপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখে পড়লেন তারা।

বিশেষ করে জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখকে টেনে এনে কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনদের একাংশ। যদিও এ ঘটনায় দুই অভিনেতার সমর্থনেও মুখ খুলেছেন অনেকেই।

প্রচার ঝলকে দেখা গেছে, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। তার দিকে এগিয়ে আসেন ইমরান হাশমি। এরপর মুখ দিয়ে একটি কানের দুল বার করে আনেন। এমন দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক, কেউ আবার উচ্ছ্বসিত। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্য।

এক নেটিজেন লিখেছেন— ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তাহলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’

তবে ইমরান ও জেনেলিয়ার ভক্ত-অনুরাগীদের মতে, দুজন পেশাদার অভিনেতা নিজেদের কাজই করেছেন। এতে নিন্দার কিছু নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

আরও পড়ুন

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম