Logo
Logo
×

Advertisement

বিনোদন

অফ-হোয়াইট শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মিম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

অফ-হোয়াইট শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মিম

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও ভক্তদের নজর কাড়েন। নতুন নতুন সাজে তার ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে গলায় ছিল সবুজ পাথর বসানো নেকলেস। একই ধরনের পাথরের দুল ও আংটিও পরেছিলেন অভিনেত্রী।

খোলা চুলে একের পর এক ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিম। ছবিগুলো প্রকাশের পর তার সৌন্দর্য ও স্টাইল নিয়ে প্রশংসায় ভেসেছেন অনুসারীরা। অনেকেই তার সাজ, পোজ এবং ব্যক্তিত্বের প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে দেশের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেও উল্লেখ করেছেন।

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ নামক ওয়েব ছবিতে। কাজী আসাদ পরিচালিত ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো অভিনয় প্রকল্পে তাকে দেখা যায়নি।

বড় পর্দায় মিমের সর্বশেষ উপস্থিতি ছিল কুরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

টুকরো খবর নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

শাকিব খানের ভূয়সী প্রশংসায় বিদ্যা সিনহা মিম

শাকিব খানের ভূয়সী প্রশংসায় বিদ্যা সিনহা মিম

একগুচ্ছ ছবি শেয়ার করে যে সুখবর দিলেন বিদ্যা মিম

একগুচ্ছ ছবি শেয়ার করে যে সুখবর দিলেন বিদ্যা মিম

আরও পড়ুন

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম