Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

Advertisement

একসময় যে ঘরে হতো নানা ‘প্রেস কনফারেন্স’, জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই ঘরই এখন পরিণত হয়েছে ইতিহাসের পাঠ নেওয়ার জায়গায়। বর্তমানে সেখানে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভিড় করছেন জুলাই স্মৃতি জাদুঘরে।

সোমবার (২৪ আগস্ট) জাদুঘরের একই কক্ষের দুই সময়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবিগুলোর মাধ্যমে কক্ষটির অতীত ও বর্তমানের পরিবর্তন তুলে ধরেছেন তিনি।

ফারুকী লেখেন, ‘এক সময় এই ঘরে প্রেস কনফারেন্স নামে সেই অদ্ভুত জিনিসগুলো হইতো। তারপর আসলো ৩৬ জুলাই। আমরা ঘরটা এই রকম পাইলাম। জনতার ক্ষোভের দাগ সর্বত্র।’

আরও পড়ুন
আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর কক্ষটিরও পরিবর্তন হয়েছে। ফারুকীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে এর নাম ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে গত ১৬ বছরের ইতিহাস।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আর এখন এটার নাম মুনসুন থিয়েটার। এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীতে ১৬ বছরের ইতিহাস দেখেন দর্শনার্থীরা। অনেকগুলা শো হয়।’

আরও পড়ুন
আরও পড়ুন

শুধু বড়দের নয়, শিক্ষার্থীদের উপস্থিতিও নজর কেড়েছে ফারুকীর। সোমবার সকালে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ছবি পোস্ট করে তিনি জানান, নির্ধারিত শনিবারের বাইরেও স্কুলশিক্ষার্থীরা জাদুঘর দেখতে আসছে।

ফারুকী লিখেছেন, ‘ছবিতে অনেক স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। তার মানে স্কুল ছাত্রদের জন্য নির্ধারিত শনিবারের বাইরেও তারা যাচ্ছে। ভেরি ইন্সপায়ারিং।’

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন মোস্তফা সরয়ার ফারুকী। তার তত্ত্বাবধানেই শুরু হয়েছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আরও পড়ুন

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম