একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
নানা পাটেকর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পানাজির কাছে ডোনা পাওলা এলাকায় নিজের অ্যাপার্টমেন্টে অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউড আত্মপ্রকাশ করেন তিনি। ২০০০-এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।
কমেডি-থ্রিলার ‘হাউসফুল ৫’ সিনেমাতেও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রাজনীতি’-তেও অভিনয় করেন নানা পাটেকর। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন লাভ করেন।
চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ভারতের মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেছিলেন নানা পাটেকর।
এ ছাড়া ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও গান গেয়েছিলেন তিনি।
চলচ্চিত্রের বাইরে গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়াটাই ছিল নানা পাটেকরের শেষ জনসমক্ষে উপস্থিতি।



