Logo
Logo
×
   

বিনোদন

প্রথম দিনেই ১০০ কোটি আয়ের পথে যশ-কিয়ারার ‘টক্সিক’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

প্রথম দিনেই ১০০ কোটি আয়ের পথে যশ-কিয়ারার ‘টক্সিক’

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেরারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির আগেই সিনেমাটির টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ থেকে ১২০ কোটি রুপি আয় করতে পারে ‘টক্সিক’—এমনটাই ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা । 

গীতু মোহনদাস পরিচালিত সিনোমাটি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর যশের প্রথম সিনেমা। এ কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। যশের জনপ্রিয়তা, একাধিক ভাষায় মুক্তি এবং বড় কোনো সিনেমার সঙ্গে সারাসরি প্রতিযোগিতায় না থাকায় ‘টক্সিক’ ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে ।

বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, প্রথম দিনে বিশ্বব্যাপী  ১০০ থেকে ১২০ কোটি  আয় করতে পারে সিনেমাটি। এমনটা হলে এটি মুক্তির দিনে ভারতের সবচেয়ে বড় আয়ের সিনেমাগুলোর একটির রেকর্ড গড়বে। 

এর আগে শাহরুখ খানের ‘জাওয়ান’ প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৯.১৩ কোটি রুপি এবং রণবির কাপুরের ‘অ্যানিমেল’ ১১৬ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ প্রথম দিনেই ১৫৯ কোটি রুপি আয় করে ।

মুক্তির আগেই যশ-কিয়ারার ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ভালো সাড়া দেখা গেছে । ভারতে ২৫০০ হাজারের বেশি শোয়ের জন্য ১৮ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে । ব্লকসিট সহ দেশটিতে অগ্রিম বুকিংয়ে আয় হয়েছে  ৭৩ কোটির বেশি রুপি । বিশ্বব্যাপী প্রি-সেলও প্রায় ৮৫ কোটি রুপি ছাড়িয়েছে ।

শুধু হিন্দি সংস্করণ থেকে প্রথম দিনে ৪০ কোটি রুপির বেশি আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।  

বিশ্বে ১২ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে  ‘ টক্সিক’ আন্তর্জাতিক বাজারে সিনেমাটির ইংরেজি সংস্করণ করছে লায়ন্সগেট।

মুক্তির দিন বুধবার সকাল ১০ টা পর্যন্ত সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৯.১৮ কোটি রুপি । মোট আয় হয়েছে ২২.৬৩ কোটি রুপি। এখন অপেক্ষা প্রথম দিনের চূড়ান্ত হিসাবের। সেই হিসাবে জানা যাবে , যশের ‘টক্সিক’ বক্স অফিসে কতটা সাফল্য পাবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম