Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সালমান শাহর যে সিনেমার শুটিং শেষ করেন ওমর সানি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

সালমান শাহর যে সিনেমার শুটিং শেষ করেন ওমর সানি

ফাইল ছবি

Advertisement

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু অসমাপ্ত কাজ। তার মৃত্যুর পর এমনই একটি সিনেমা শেষ করেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। ‘কে অপরাধী’ সিনেমার শুরুটা হয়েছিল ওমর সানিকে ঘিরে। সিডিউল জটিলতায় তিনি এই কাজটি করতে পারেননি তিনি। পরবর্তীতে সিনেমাটির শুটিংয়ে যুক্ত হন সালমান শাহ।

ওমর সানি সালমানের অসমাপ্ত কাজ শেষ করার কথা স্মরণ করে বলেন, ‘উত্তম দা, আমি তার সব ছবির আর্টিস্ট। কিন্তু এই ছবি যখন তৈরি করছিল, আমার অন্য সিডিউল ছিল। তখন আমার করা হয়নি। কিন্তু ভাগ্যের কী পরিহাস! সালমান এই ছবির শুটিং ৬০ শতাংশ শেষ করার পর আকস্মিক মৃত্যুর পর থেমে যায় সিনেমার কাজ।’

পরে নির্মাতা উত্তম আকাশ আবারও ওমর সানিকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন। সেই প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘তখন উত্তম আকাশ দা আমাকে আবার অফার করলেন। তখন আমি বাধ্য হয়ে এই ছবি শেষ করি।’

সিনেমাটির সঙ্গে নিজের ও শাবনূরের বিশেষ স্মৃতির কথাও উল্লেখ করে বলেন,‘এই ছবি আমার আর শাবনুরের আরেকটি ইতিহাস।’

 ‘কে অপরাধী’ এমন এক সিনেমা যেখানে ওমর সানির সিনেমা সালমান শাহ করতে গিয়েও শেষ করতে পারেননি শুটিং। পুনরায় ওমর সানিকেই আবার শুটিং করতে হয়। সিনেমার পোস্টারও শেয়ার করেছেন এই অভিনেতা। একই সঙ্গে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহ সালমান শাহকে জান্নাত নসিব করুন।’

সালমান শাহর অকালমৃত্যু আজও তার ভক্তদের মনে গভীর আবেগ তৈরি করে। কোটি কোটি ভক্তদের হৃদয়ে আজও বেঁচে আছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করে। হয়ত তিনি বেঁচে থাকলে সিনেমা ইন্ড্রাসিট্র আরো ভালো করে মনে করেন তার ভক্তরা। ওমর সানির সম্প্রতি সময়ের স্মৃতিচারণ নতুন করে আলোচনায় এনেছে সালমান শাহর সেই সময়ের চলচ্চিত্রযাত্রাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম