Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিতর্কিত দৃশ্যে অভিনয় করে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

বিতর্কিত দৃশ্যে অভিনয় করে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা

ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ বছর আগের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরনো দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন পাকিস্তানি অভিনেতা সোহেল সামির। ‘দুসরি অরাত’ নামের ওই প্রজেক্টের একটি আপত্তিকর দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 

নিজের বিবৃতিতে অভিনেতা ব্যাখ্যা করেন যে ফুটেজটি প্রায় এক দশক আগের একটি কাজের অংশ এবং তিনি কখনোই আশা করেননি যে তার অতীতের কোনো বিষয় এমনভাবে সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে আসবে। সোহেল স্বীকার করেন যে এই ধরনের কন্টেন্ট তৈরি করা বা অন্তত সেগুলোতে অংশ নেওয়া তার উচিত হয়নি। 

নিজের ভুল বুঝতে পেরে অভিনেতা বলেন, এই ঘটনাটি তাকে ভাবতে বাধ্য করেছে যে, তার নিজের পরিবারের কারো সঙ্গে জড়িত এমন কোনো কনটেন্ট যদি প্রকাশ্যে আসত তবে তার কেমন লাগত। 

নিজের ভুল স্বীকার করে জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন সোহেল। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, যেন কেবল অতীতের একটি ভুলের ভিত্তিতে কেউ তাকে বিচার না করেন। তিনি এমন একজন হিসেবে পরিচিত হতে চান, যিনি ভুল করলেও তা স্বীকার করেন এবং তা থেকে শিক্ষা নেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় সোহেল সামিরের সাসপেন্স থ্রিলার শর্টফিল্ম ‘দুসরি অরাত’-এর একটি পুরনো ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে সোহেলকে এক নারী চরিত্রের সঙ্গে বেশ ঘনিষ্ট ও রোমান্টিক দৃশ্যে দেখা যায়, যার ফলে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার তীব্র সমালোচনা করেন। 

অনেকেই প্রশ্ন তোলেন, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে এই অভিনেতার নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে করা আলোচনার সঙ্গে তার আগের এই প্রজেক্টের দৃশ্যের আকাশ-পাতাল তফাৎ। 

পাশাপাশি কিছু ব্যবহারকারী এ ধরনের আপত্তিকর কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির দাবিও জানান। পুরনো ওই ক্লিপটি দ্রুতই বিতর্ক তৈরি করে এবং ব্যবহারকারীরা অভিনেতার অতীত কাজ ও তার বর্তমান জনমতের ভিন্নতা নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। 

এর প্রেক্ষিতে অভিনেতার ক্ষমা প্রার্থনার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী তার অতীত ভুল স্বীকার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এ ছাড়া তার বেশ কয়েকজন সহকর্মীও সোহেলের সমর্থনে এগিয়ে আসেন। তারা যুক্তি দেন যে ভুলের ঊর্ধ্বে কেউ নন এবং প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা সাহসিকতার বিষয়। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’

‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

আরও পড়ুন

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম