Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাঁধনের ওপর হামলার পালটা জবাবের হুঁশিয়ারি ফাহাম আব্দুস সালামের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

বাঁধনের ওপর হামলার পালটা জবাবের হুঁশিয়ারি ফাহাম আব্দুস সালামের

Advertisement

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র ক্ষোভ জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বাঁধনকে ‘আমাদের লোক’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ তার ওপর শারীরিক হামলা চালালে তার পালটা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ফাহাম।

পোস্টে তিনি আওয়ামী লীগের এক কর্মীর উদ্দেশে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন নারীকে কেন শারীরিকভাবে আক্রমণ করা হবে। বাঁধনকে দেশের একজন অভিনেত্রী উল্লেখ করে তিনি বলেন, তাকে আঘাত করার কোনো যৌক্তিকতা নেই।

বাঁধনের প্রতি সংহতি জানিয়ে ফাহাম আরও বলেন, বাঁধন তাদের পক্ষের একজন। তাদের পক্ষের কারও ওপর আওয়ামী লীগের কোনো ব্যক্তি শারীরিক হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে ইতালির মেস্ত্রে শহরে নিজের ওপর হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

বাঁধনের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত প্রবাসী কর্মীদের কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হয়রানি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার দিকে পানি ও কোক ছুড়ে দেন, এতে তার পোশাক ভিজে যায়। একপর্যায়ে তার ফোনও ফেলে দেওয়া হয় এবং কানের পাশে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় তার ভাই ও পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন জানিয়ে বাঁধন বলেন, পার্কে যাওয়ার পর সেখানে কয়েকজন বাঙালি তাকে ঘিরে ধরে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেন। এমনকি তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটিও পুরো ঘটনার সময় সেখানে ছিল।

অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তার জুলাই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন বলেও দাবি করেন বাঁধন। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও ধারণ করে তা লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল। নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের জন্য এমন আচরণ কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাকে ঘিরে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও তার পরিবারের সঙ্গে দেশটিতে যান তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। স্থানীয় সময় ৬ সেপ্টেম্বর বেলা সোয়া ২টায় এবং বাংলাদেশ সময় একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

বাঁধন ইস্যুতে ফারুকী কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

আরও পড়ুন

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম