মিশা-সানীর ঝগড়ায় রেফারি মৌসুমী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক রয়েছে খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে। রয়েছে তাদের দারুণ সখ্যও।
তবে সেই সম্পর্কের মাঝে যে মাঝেমধ্যে ঝগড়া-বিবাদও লেগে যায়, সেটিই এবার মজার ছলে তুলে ধরেছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি স্ত্রী মৌসুমী ও বন্ধু মিশা সওদাগরের সঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ওমর সানী। সেখানে তাদের সম্পর্কের নানা মজার গল্প শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা।
বন্ধুত্ব আর পারিবারিক সম্পর্ক শুধু খুনসুটিতে ভরা এই পোস্টে হাসির ইমোজিও দিয়েছেন ওমর সানি। তার সেই পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে তার সম্পর্কটা শুধু সহকর্মী কিংবা বন্ধুত্বের নয়; দীর্ঘদিনের পারিবারিক ঘনিষ্ঠতাও রয়েছে।
সেই পোস্টে ওমর সানী লিখেছেন— ‘তিনজন জীবনে বহু ঝগড়া করেছি। আমি আর মিশার ঝগড়া চলতেই থাকে। সুখের মারামারি। আর আমাদের দুজনের মারামারির মধ্যে মাঝেমধ্যে রেফারি থাকে মৌসুমী, আমিন খান, অমিত হাসান, অভি। তারপর ও যখন আমেরিকায় যায়, তখন কী যে আফসোস!'
তিনি বলেন, 'আমাকে কেন নিয়ে যায়নি?, কী কারণে যায়? আমার মন টিকে না। জানি সে পরিবারের জন্যই মাঝেমধ্যে আমেরিকায় যায়।’
শুধু তাই নয়, এই ‘ঝগড়া’ সামলাতে হলুদকার্ড-লালকার্ডের ব্যবস্থাও আছে উল্লেখ করে ওমর সানি বলেন, ‘হলুদকার্ড, লালকার্ড থাকে হচ্ছে ওর (মিশা) দুই ছেলে আর আমার ছেলেমেয়ের কাছে।’

-6aa2934558529.jpg)