Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অরেঞ্জ গাউনে নজর কাড়লেন সাফা কবির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

অরেঞ্জ গাউনে নজর কাড়লেন সাফা কবির

Advertisement

ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির। অভিনয়ের সাবলীলতার পাশাপাশি তার সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলও বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও প্রশংসায় ভাসছেন তিনি।

শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে পাঁচটি ছবি পোস্ট করেন সাফা। ছবিগুলোতে কমলা রঙের পোশাকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ রঙের স্লিভলেস গাউনে। তুলনামূলক খোলামেলা আবহের এই সাজে তার মেকআপ ও স্টাইলিংয়ে ছিল বেশ স্নিগ্ধতার ছাপ। দিনের আলোয় ইনডোর পরিবেশে তোলা ছবিগুলোতে সাফার উপস্থিতিতে ছিল একদিকে স্বাভাবিকতা, অন্যদিকে আকর্ষণীয় ফ্যাশন সেন্সের প্রকাশ।

ছবি প্রকাশের পরপরই তা ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কমেন্ট বক্সে অভিনেত্রীর সৌন্দর্য, পোশাক ও স্টাইলের প্রশংসা করেন অনেকে। নানা ইতিবাচক মন্তব্যের পাশাপাশি ভালোবাসাও প্রকাশ করেছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, নাটক ও টেলিফিল্মের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন সাফা কবির। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও রয়েছে তার ব্যস্ততা। বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন অঙ্গনের নানা আয়োজনে দেখা যায় তাকে। কাজের ব্যস্ততার ফাঁকে নিয়মিত নতুন ফটোশুট ও নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম