Logo
Logo
×

Advertisement

বিনোদন

নারীদের উদ্দেশে সাফা কবির

‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম

‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

Advertisement

সাফা কবিরের শোবিজে পথচলা এক যুগেরও বেশি সময়ের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি তুলনামূলক কম কাজ করলেও বেছে বেছে অভিনয় করে যাচ্ছেন।

নারী হিসেবে তার সাফল্যময় যাত্রার স্বীকৃতি হিসেবে এবার ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। সম্মাননাটি গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’   

এর আগে পুরস্কার পাওয়ার পর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

সবশেষ কোরবানির ঈদে পর্দায় দেখা গেছে সাফা কবিরকে। উৎসব উপলক্ষে প্রচারিত তার একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয় এবং জনপ্রিয়তাও পায়। এর পর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরলেও নতুন কোনো কাজ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নতুন কোনো চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় বছর পর ফিরছেন তমা

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

ডাক্তার বলেছে আরমাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব

হ্যালো... ডাক্তার বলেছে আরমাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব

অসুস্থতার জন্য বিরতি

অসুস্থতার জন্য বিরতি

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম