Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির

সাফা কবির। সংগৃহীত ছবি

Advertisement

বিনোদন জগতে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা ছোটপর্দায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবিরের। এ সময়ে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন তিনি।

আশফাক বিপুল নির্দেশিত এয়ারটেল বাংলাদেশের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে তার পথচলা শুরু হলেও প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর তিনি বহু একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে নিজের উপস্থিতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন । অবশ্য এখন কাজ করা কমিয়ে দিয়েছেন, বেছে বেছে কাজ করেন এ অভিনেত্রী।

সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে। সেই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো।

এদিকে অভিনেত্রী আমেরিকা ঘুরে এসেছেন। অবশ্য দেশে ফিরে এলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে হয়ত নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন সাফা।

সম্প্রতি নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত তিনি। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন এ অভিনেত্রী।

 ‘সম্পূর্ণা' পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা কবির লিখেছেন— ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ। কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

তিনি আরও বলেন,  ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—  তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

নারীদের উদ্দেশে সাফা কবির ‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

অরেঞ্জ গাউনে নজর কাড়লেন সাফা কবির

অরেঞ্জ গাউনে নজর কাড়লেন সাফা কবির

আমি ভীষণ মর্মাহত ও লজ্জিত, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে সাফা কবির

আমি ভীষণ মর্মাহত ও লজ্জিত, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে সাফা কবির

মাঠে বসে নিজ দল ব্রাজিলের পরাজয় দেখে যা বললেন সাফা কবির

মাঠে বসে নিজ দল ব্রাজিলের পরাজয় দেখে যা বললেন সাফা কবির

আরও পড়ুন

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম