Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের প্রস্তাব দিতেই...

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

বিয়ের প্রস্তাব দিতেই...

নাটকে তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

Advertisement

লাস্যময়ী মেয়ে আয়েশার সঙ্গে প্রথম দেখা ধনাঢ্য বাবার একমাত্র ছেলে আরিয়ানের। সেদিন আরিয়ান তার বাবার অফিস থেকে ফেরার পথে গাড়ি থেকে আয়েশাকে দেখেছিল। কারণ আরিয়ানের গাড়ির সামনে পড়েছিল আয়েশা। সেই এক ঝলক দেখার পর আয়েশার জন্য আরিয়ানের মন উতলা হয়ে ওঠে। একদিন হঠাৎ বাসস্ট্যান্ডে দেখা হয় আয়েশার সঙ্গে। তারপর আয়েশার সঙ্গে পরিচিত হয় আরিয়ান। এরপর থেকে নিয়মিত আয়েশাকে ফলো করে আরিয়ান। এতে আয়েশাও বিরক্ত হয়। তবুও পিছু হটে না আরিয়ান।

ধীরে ধীরে দুর্বল হতে থাকে আয়েশাও।একপর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। কিন্তু আয়েশাকে আরিয়ান বিয়ের প্রস্তাব দিতেই বিপত্তি বাধে। আরিয়ানের সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় আয়েশা। এরপর আরিয়ান পাগলের মতো খুঁজতে থাকে আয়েশাকে।

এটি আসলে বাস্তবের কোনো ঘটনা নয়, একটি নাটকের গল্পের অংশ। চয়নিকা চৌধুরী নাটকটি নির্মাণ করেছেন। নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটকটি।

এতে আরিয়ান ও আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। আরও আছেন আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম