Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

Advertisement

শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্বই অর্থহীন। শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোর অপ্রতিম হত্যার লোমহর্ষক ঘটনায় সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন অপূর্ব। 

সেই পোস্টে অভিনেতা লিখেছেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। অথচ শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।

শুক্রবার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজের খবর দিয়ে ফেসবুকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়েছিলেন মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা নাহিদা বেগম। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এমন লোমহর্ষক ঘটনায় হতবাক হয়ে যান অপূর্ব।

১৩ বছর বয়সি ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যান তিনি। শিশুদের ওপর এমন নৃশংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অভিনেতা বলেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই'।

অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক শিশুহত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে স্তব্ধ করে দিয়েছে বলেও জানান এ রোমান্টিক অভিনেতা।

অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে অপূর্ব বলেন, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে। 

তিনি বলেন, ঘরের ভেতরে কিংবা বাইরে— কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়া উচিত। সেই সঙ্গে শিশুহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপূর্ব। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন এ অভিনেতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম