Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ল আল্লু অর্জুনের ‘রাকা’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ল আল্লু অর্জুনের ‘রাকা’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট হাতে পরিচালক অ্যাটলি ও আল্লু অর্জুন।

Advertisement

মুক্তির প্রায় এক বছর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রাকা’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছে। একসঙ্গে ৩৭ জন শিল্পীর রিয়েল-টাইম মোশন-ক্যাপচার করার সুবাদে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন এবং প্রখ্যাত তামিল পরিচালক অ্যাটলি নির্মিত প্রথম ছবিটিই এই অনন্য কীর্তি অর্জন করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে এই খবর জানায়, যেখানে অভিনেতা আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে এই রেকর্ড গড়া হয়। 

ছবিটির প্রযুক্তিগত বিশালতা নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র মহলে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিচালক সিবী চক্রবর্তী জানান, ছবিটির ভিজ্যুয়ালের মান এতটাই অসাধারণ যে হলিউডের ‘অ্যাভাটার’-এর সঙ্গেও এর তুলনা চলে। 

তিনি পরিচালক অ্যাটলিকে এস এস রাজামৌলির সঙ্গে তুলনা করে বলেন যে রাজামৌলির মতো অ্যাটলিও ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছেন। এ ছাড়া ছবির গীতিকার বিবেকও মন্তব্য করেছেন যে, এমন বিশাল পরিসরের কাজ সাধারণত হলিউডেই দেখা যায়।

চলতি বছরের এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ছবিটির প্রথম লুক, যেখানে তাকে সম্পূর্ণ নতুন এক লুকে দেখা গিয়েছিল। পরিচালক অ্যাটলি জানিয়েছেন যে, এই গল্পটি তিনি দীর্ঘ ১৮ বছর ধরে নিজের মনের মধ্যে লালন করে আসছেন। 

সান পিকচার্স প্রযোজিত এবং সাই অভ্যাঙ্করের সংগীতে দীপিকা পাড়ুকোন ও আল্লু অর্জুন জুটির এই সিনেমাটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং ভারতীয় সিনেমার পরিধি ও মানকে বিশ্বমানের বিনোদনের দরবারে পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম