Logo
Logo
×

Advertisement

বিনোদন

জায়েদ খানের টাকা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

জায়েদ খানের টাকা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী

Advertisement

গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি পা ও কোমরের সমস্যাসহ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন।

হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল এই অভিনেতাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি এই অভিনেতাকে যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সহযোগিতা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে আসে। খবরটি জানতে পারেন রিফাত চৌধুরী নিজেও।

এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানান, তাকে জায়েদ খান কোনো আর্থিক সহযোগিতা করেননি। টাকার বিষয়টি নিশ্চিত তাকে কেউ জানাননি।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই এক সাংবাদিক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে জানান, জায়েদ খান ১০ হাজার টাকা রিফাত চৌধুরী চিকিৎসার জন্য তার কাছে দিয়েছেন। কিন্তু সেটি তিনি অভিনেতার কাছে পৌঁছাতে পারেননি।

এরপর গতকাল শুক্রবার রাতে রিফাত চৌধুরী বলেন, শুনলাম জায়েদ খান একজনের মাধ্যমে আমাকে কিছু টাকা পাঠিয়েছেন। কিন্তু সেই টাকা কেউ দেননি বা আমাকে জানানো হয়নি।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীকে দিতে গেলে সেটি ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্রহণ করেননি।

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয় ১৯৮৪ সালে। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। অভিনয়ে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বেশকিছু জনপ্রিয় কাজের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম