Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

গল্পটি তার এতটাই ভালো লেগেছিল যে চরিত্রের প্রয়োজনে চুল কাটতেও রাজি হয়ে যান।

Advertisement

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের পর এবার একেবারেই ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ‘ওএম: চ্যাপ্টার ১ – উদিরাম: দ্য ব্লাড উড’ সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। অবৈধ চন্দনকাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পাওয়া এই চরিত্রের প্রয়োজনে নিজের চুল ছোট করেছেন অভিনেত্রী। তবে তার এই সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন মা-বাবা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চুল ছোট করার অভিজ্ঞতা জানিয়েছেন সাই পল্লবী। তিনি বলেন, সিনেমার গল্প শোনার পর এবং চরিত্রটি কীভাবে পর্দায় উপস্থাপন করা হবে, তা বোঝার পর নিজেকে সেই অনুযায়ী তৈরি করার সিদ্ধান্ত নেন। গল্পটি তার এতটাই ভালো লেগেছিল যে চরিত্রের প্রয়োজনে চুল কাটতেও রাজি হয়ে যান।

অভিনেত্রী বলেন, চুল কাটার পর প্রথমে ভিডিও কলের মাধ্যমে মাকে নিজের নতুন চেহারা দেখান। তা দেখে তার মা বেশ অবাক হয়ে যান। কেন চুল কেটেছেন, তা নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার বাবা ফোন করে জানতে চান, তিনি পরচুলা পরেছেন কি না। তখন সাই জানান, চরিত্রের প্রয়োজনে সত্যিই চুল ছোট করেছেন। নতুন এই চেহারার সঙ্গে মানিয়ে নিতে মা-বাবার বেশ কিছুটা সময় লেগেছিল।

সিনেমাটির পরিচালক রাজকুমার পেরিয়াসামি বলেন, এই চরিত্রের জন্য সাই পল্লবীর এমন চেহারাই উপযুক্ত ছিল। একটি সিনেমায় নায়কের চরিত্রের প্রয়োজনে যেমন বিভিন্ন পরিবর্তন আনা হয়, তেমনি সাইও চরিত্রটির জন্য চুল ছোট করার ত্যাগ স্বীকার করেছেন। গল্পের প্রতি তার ভালোবাসাই এই পরিবর্তন সম্ভব করেছে।

সাই জানান, পরিচালক ও চিত্রনাট্যের ওপর তার পূর্ণ আস্থা ছিল। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করার সিদ্ধান্তও তিনি সানন্দে নিয়েছেন। শুটিংয়ের সময় স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখতেন, যাতে মুক্তির অনেক আগেই তার নতুন চেহারা প্রকাশ না পায়।

এর আগে রাজকুমার পেরিয়াসামির প্রথম সিনেমা ‘আমরান’-এ অভিনয় করেছিলেন সাই। সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন রাজকুমার।

‘ওএম: চ্যাপ্টার ১’ সিনেমায় কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ধানুশ। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মাম্মুটিও। এ ছাড়া শ্রীলীলা, সঞ্জয় স্বরূপ এবং নাসিরুদ্দিন শাহ অভিনয় করছেন। তামিল সিনেমায় এটিই নাসিরুদ্দিন শাহর অভিষেক। ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীত পরিচালনায় রয়েছেন সাই অভয়ঙ্কর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

আরও পড়ুন

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

‘তুই ফ্যাসিস্ট’, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়কে হেলাল খান

‘তুই ফ্যাসিস্ট’, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়কে হেলাল খান

জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে পর্দা নামবে ‘দার-ই-নিজাত’-এর

জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে পর্দা নামবে ‘দার-ই-নিজাত’-এর

প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর

প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম